Sunday, October 4, 2026
Latest Newsদেশফিচার নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি করোনা ভাইরাসে আক্রান্ত? সত্যিটা জানুন

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ইউজার এমনই দাবি করছেন। এমনকী বিষয়টি যুক্তিসাপেক্ষে দাঁড় করাতে একটি নিউজ চ্যানেলের স্ক্রিনগ্র্যাবও শেয়ার করা হচ্ছে। সেখানে লেখা হয়েছে, ‛করোনার গ্রাসে সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’ এবং ‘গত সপ্তাহেই তিনি ইতালি থেকে ফিরেছেন। ফেরার পর করোনা টেস্টও করাননি।’ প্রাথমিকভাবে স্ক্রিনগ্র্যাবটি দেখেই মনে হবে যে, কোনও নিউজ চ্যানেলের ব্রেকিং নিউজ চলাকালীনই সেটা নেওয়া হয়েছে।

কিন্তু আসল ঘটনা হচ্ছে করোনায় আক্রান্তই নন অমিত শাহ। ডিজিটাল কারসাজির মাধ্যমে ওই স্ক্রিনগ্র্যাবটি তৈরি করা হয়েছে। অর্থাৎ ছবিটি ভুয়ো। ‛ব্রেক ইওর ওন নিউজ’ নামক একটি ওয়েবসাইটের সাহায্যে তৈরি করা হয়েছে এই স্ক্রিনগ্র্যাব। এই ওয়েবসাইটের মাধ্যমে যে কোনও মানুষ মনমর্জিমাফিক টেক্সটের সাহায্যে ব্রেকিং নিউজ টেমপ্লেট তৈরি করে যা খুশি খবর শিরোনাম হিসেবে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে এই ভুয়ো খবটি যিনি তৈরি করেছেন, তিনি সংবাদমাধ্যম ‛আজ তক’কে ঢাল করেছেন।

গত ২৫ মার্চ একটি ট্যুইট করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই ট্যুইটে তিনি লিখছেন, ‛এই মুহূর্তে সবথেকে জরুরি সোশ্যাল ডিসট্যান্সিং। আর আমরা সেটাকে নিশ্চিত ভাবে করছি। আপনি করছেন তো? আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের একটি মুহূর্ত।’ ট্যুইট শেয়ার করা ছবিতেই স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা যাচ্ছে। অর্থাৎ মিটিংয়ে উপস্থিত ছিলেন তিনি। এছাড়াও বিগত কয়েক মাসে ইতালিতে কোনও ট্যুরে যাননি অমিত শাহ। অর্থাৎ এই দাবি পুরোপুরি আজগুবি। মিথ্যে দাবি করে অমিত শাহকে করোনা আক্রান্ত বলা হচ্ছে।

Leave a Reply

error: Content is protected !!
WordPress Workshop Maidy – Cleaning Service Elementor Template Kit Mailbox – Webmail based e-mail client module for Perfex CRM MailCampaigns Jetpack CRX Addon Mailchimp Add-on: Chauffeur Taxi Booking System Mailchimp Discount for Easy Digital Downloads MailChimp for NEX-Forms MailChimp for WooCommerce Memberships MailChimp Jetpack CRX Addon Maildoll – Email Marketing Application – A SAAS Based Email Marketing Software Mailster - Email Newsletter Plugin for WordPress