Thursday, February 12, 2026
ইতিহাসফিচার নিউজ

২ সেপ্টেম্বর – ইতিহাসে আজকের দিন

প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২ সেপ্টেম্বর। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল –

  • ১৮০১ – ফ্রান্সের বিরুদ্ধে ওসমানীয় ও বৃটিশ সেনাদের ব্যাপক যুদ্ধের পর অবশেষে ফরাসী বাহিনী পরাজিত হয়ে মিশর ত্যাগ করতে বাধ্য হয়
  • ১৮৭০ – ফ্রাঙ্কো-প্রুশিয়ান যুদ্ধ: সেদানের যুদ্ধে প্রুশিয়া ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন ও তার ১০০,০০০ সৈন্যকে বন্দি করে
  • ১৯১৪ – রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের নাম পরিবর্তন করে রাখা হয় পেট্রোগার্ড
  • ১৯৩৩ – অনাথবন্ধু পাঁজার মৃত্যু, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী
  • ১৯৩৯ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে যুদ্ধের সূচনা করে
  • ১৯৩৯ – ব্রিটেনে ১৯ থেকে ৪১ বছর বয়সী পুরুষদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়
  • ১৯৪৫ – ভিয়েতনাম ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে
  • ১৯৪৫ – পরাজয় মেনে নিয়ে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়
  • ১৯৪৯ – জাপানি আক্রমনে চীনের চান-কিঙ-এ ১৭০০ জন নিহত হয়
  • ১৯৭০ – নাসা দুইটি অ্যাপোলো চন্দ্র অভিযান বাতিল ঘোষণা করে
  • ১৯৮১ – বেলিজ স্বাধীনতা লাভ করে
  • ১৯৮৫ – চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ভারতবর্ষের অনন্য চলচ্চিত্র কেন্দ্র নন্দন উদ্বোধন করেন
  • ১৯৮৮ – ক্রিকেটার ইশান্ত শর্মার জন্ম

Leave a Reply

error: Content is protected !!