প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ৩১ জুলাই। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল –
- ১৪৯৮ – প্রথম ইউরোপীয় হিসেবে ক্রিস্টোফার কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ আবিষ্কার করেন
- ১৬৫৮ – সম্রাট আওরঙ্গজেব আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন ও সমাবর্তন উৎসব সম্পন্ন করেন
- ১৮৮০ – হিন্দি ভাষার লেখক মুন্সি প্রেমচাঁদ জন্মগ্রহণ করেন
- ১৯১১ – বংশীবাদক পান্নালাল ঘোষের জন্ম
- ১৯২৭ – নাগপুরে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে
- ১৯৪৪ – দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে খ্যাতনামা ফরাসী লেখক এ্যান্টনি দোসান্ত এক বিমান দুর্ঘটনায় মৃত্যবরণ করেন
- ১৯৭১ – এপোলো-১৫ মহাকাশ যান চাঁদে যাবার উদ্দেশ্যে রওনা হয়।
- ১৯৭৩ – বাংলাদেশকে দক্ষিণ ভিয়েতনামের স্বীকৃতি
- ১৯৮০ – ভারতীয় সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফি মৃত্যুবরণ করেন
- ২০০৬ – কিউবার নেতা ফিদেল কাস্ত্রো ছোটভাই রাউল কাস্ত্রোর কাছে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করেন
Tags:31 July History



















