প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ৪ আগষ্ট। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল –
- ১৮৮৫ – উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন শুরু হয়
- ১৯০৪ – ‘নাসিমে শুমল’ নামে ইরানের প্রথম দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। দৈনিকটিতে বেশীর ভাগই হাস্য রসাত্বক, বিনোদন ও সমালোচনা ধর্মী লেখা প্রকাশিত হত
- ১৯০৬ – ইরানে আলেমদের নেতৃত্বে গণ-আন্দোলনের মুখে তৎকালীন শাসক মুজাফফার উদ্দীন শাহ কাজার সংবিধান প্রণয়নের নির্দেশ জারি করতে বাধ্য হন
- ১৯২৮ – কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি সৈয়দ আমীর আলীর মৃত্যু
- ১৯২৯ – ভারতীয় গায়ক ও অভিনেতা কিশোর কুমারের জন্ম
- ১৯৩৫ – ভারতে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট রাজকীয় অনুমোদন লাভ
- ১৯৬১ – মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ এবং রাষ্ট্রপ্রধান বারাক ওবামার জন্ম
২০০০ – ব্রিটিশ রানিমাতা এলিজাবেথের শততম জন্মবার্ষিকী পালন
Tags:4 July History



















