দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : আরও এক মর্মান্তিক ঘটনার সঙ্গে নাম জড়াল হাথরসের। ৪ বছরের এক শিশুর উপর তারই মাসতুতো ভাই যৌন নির্যাতন চালিয়েছিল বলে অভিযোগ উঠেছিল আগেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের আলিগড়ের ইগলাস এলাকায় ওই শিশুটিকে তার মাসির বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল।
পুলিশ খবর পেয়ে গত ১৭ সেপ্টেম্বর শিশুটিকে উদ্ধার করে। তাকে প্রথমে জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।’ পরে অবশ্য শিশুটির শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
Tags:Hathras Rape Case
























