Friday, February 13, 2026
Latest Newsফিচার নিউজবিনোদন

রিপাবলিকান পার্টিতে যোগ দিনেল অভিনেত্রী পায়েল ঘোষ, পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালের রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া যোগ দিনেল অভিনেত্রী পায়েল ঘোষ। সম্প্রতি তিনি পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন। জানা গেছে, পায়েলকে মহিলা মোর্চার সহ সভানেত্রী পদে নিযুক্ত করা হয়েছে তাঁকে ।

পরিচালক অনুরাগ কাশ্যপের পায়েলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। অনুরাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মহারাষ্ট্রের রাজ্যপাল বি এস কোশিয়ারিরও দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী আটওয়ালে। মুম্বই পুলিশের যুগ্ম কমিশনার (আইনশৃঙ্খলা) বিশ্বাস নানগারে পাটিলের সঙ্গে দেখা করেছিলেন আটওয়ালে ও পায়েল। অভিনেত্রীর নিরাপত্তার জন্য দাবি জানিয়েছিলেন যুগ্ম কমিশনারের কাছে।

 

Leave a Reply

error: Content is protected !!