নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা: অমর্ত্য সেনের আবর্জনায় ফেলে দেওয়া কাগজগুলো ভালো করে পড়লে পিএইচডি ডিগ্রি পাবেন, অর্থনীতিতে নোবেল জয়ীকে ‛জমিচোর’ বলায় বিজেপিকে একহাত নিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
ফেসবুকে নিজের পেজে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে এদিন অধীর লেখেন, “অমর্ত্য সেন “জমিচোর” !!! বাঙালি কবে মানুষ হবে ? সারা পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার জয় করে বাঙালিকে যিনি বিশ্ব দরবারে নতুন করে পরিচিত করলেন, গর্বিত করলেন ― তাঁকে বাংলার মাটি থেকে “জমিচোর” আখ্যা পেতে হয়!!!”
কংগ্রেস নেতা আরও লেখেন, “ অমর্ত্য সেন যে কাগজ গুলো আবর্জনায় (Waste Paper Basket) ফেলে দেন সেগুলোও যদি আমরা ভালো করে পড়ি আর লিখি তাতে একটা PhD ডিগ্রি পাওয়া যেতে পারে। জগৎ বিখ্যাত এক বাংলার অলংকার তাঁকে অপমান করে কোন্ বাংলা কে সোনা দিয়ে মুড়ে ফেলবো ?”
অধীর তীব্র প্রতিবাদ জানিয়ে লেখেন, “
অমর্ত্য সেন রত্নগর্ভা বাংলার এক দুষ্প্রাপ্য রত্নালঙ্কার। অমর্ত্য সেন কে অসম্মান করার জন্য আমি শুধু নিন্দা করছি না, আমি ঘৃণা ভরে প্রতিবাদ জানাচ্ছি।”

























