Saturday, February 14, 2026
Latest Newsদেশফিচার নিউজ

অমিত শাহের ‛শর্ত’ নাকচ, কৃষি আইন প্রত্যাহার না-করা পর্যন্ত আন্দোলন চলবে! হুঙ্কার চাষিদের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশের বিভিন্ন অংশ থেকে আসা কৃষকরা দিল্লিতে ঢোকার জাতীয় সড়ক অবরোধ করায় শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রস্তাব দিয়েছিলেন, ৩ ডিসেম্বর সরকারের সঙ্গে চাষিদের আলোচনা নির্ধারিত রয়েছে। চাষিরা সরকারের ঠিক করে দেওয়া ময়দানে সরে গেলে তার আগেই আলোচনা হতে পারে।

অমিত শাহের এই প্রস্তাব খারিজ করে কৃষক সংগঠনের নেতারা জানিয়েছেন, তাঁরা সরকারের মর্জিমাফিক বুরারি ময়দানে সরছেন না। কারণ সেটা আসলে খোলা জেলখানা। তার বদলে দিল্লিতে প্রবেশের পাঁচটি রাস্তাতেই অবরোধ করার হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা। কৃষক নেতাদের দাবি, তাঁদের কাছে চার মাসের রসদ রয়েছে। নরেন্দ্র মোদী সরকারের তিনটি কৃষি আইন প্রত্যাহার না-করা পর্যন্ত তাঁরা আন্দোলন থেকে পিছু হটবেন না।

 

 

Leave a Reply

error: Content is protected !!