দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ফেসবুকে উস্কানিমূলক পোস্ট, হাবড়া থেকে গ্রেফতার আরও এক এক ব্যক্তিকে গ্রেফতার করল। নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে৷ অভিযুক্তের নাম দেবু দাস৷ জানা গেছে, এলাকায় সে একজন বিজেপির সক্রিয় কর্মী। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করেছে ৷
সিআইডি সূত্রে খবর, তারা সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালিয়ে দেবু দাসের ফেসবুকে একটি পোস্ট ট্র্যাক করেন ৷ যে পোস্টে প্ররোচনামূলক মন্তব্য করা হয়েছিল ৷ বিষয়টি নজরে আসতেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইউজার আইডি দিয়ে আইপি অ্যাড্রেস ট্র্যাক করা হয় ৷ জানা যায়, দেবু দাস নরেন্দ্রপুরের খেয়াদহের বাসিন্দা ৷ তড়িঘড়ি বিষয়টি নরেন্দ্রপুর থানাকে জানানো হয় ৷ নরেন্দ্রপুর থানার পুলিশ এর পর অভিযুক্ত দেবু দাসকে উত্তর ২৪ পরগনার হাবড়া থেকে গ্রেফতার করে আজ ৷ বাজেয়াপ্ত করা হয়েছে অভিযুক্ত দেবু দাসের মোবাইল ফোন ৷ সেখানে আর এমন কোনও পোস্ট বা বিষয় রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা

























