Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

বেআইনিভাবে মোবাইল ব্যবহার! জেল হেফাজতে হাতেনাতে ধরা পড়লেন অর্ণব গোস্বামী

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ইন্টিরিয়ার ডিজাইনার অন্বয় নায়েক ও তাঁর মাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ধৃত অর্ণবকে রবিবার তালোজা জেলে পাঠানো হয়েছে। এর আগে আলিবাগে এক মিউনিসিপ্যাল স্কুলের কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়েছিল। আর সেখানেই মোবাইল ফোন ব্যবহারের অভিযোগ উঠেছে অর্ণবের বিরুদ্ধে।

অর্ণবের মামলার তদন্তকারী অফিসার জামিল শেখ জানিয়েছেন, ‛শুক্রবার পর্যন্তও অর্ণব সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ ছিলেন বলে জানতে পারি। অন্য কোন ব্যক্তির মোবাইল ফোন ব্যবহার করছেন তিনি। তাঁর ফোন আমরা বাজেয়াপ্ত করে নিয়েছি। এ বিষয়ে আলিবাগের জেল সুপারিটেন্ডেন্টকে তদন্ত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। এই কারণে রবিবারই অর্ণবকে তালোজা জেলে পাঠানো হয়েছে।’

 

Leave a Reply

error: Content is protected !!