Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

নবি মুম্বইয়ের তালজোলা জেলে স্থানান্তরিত করা হল অর্ণব গোস্বামীকে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রিপালবিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে নবি মুম্বইয়ের তালজোলা জেলে স্থানান্তরিত করা হল। মহামারীর জন্য আলিবাগ প্রাথমিক স্কুলকে রায়গড় জেলার জেলের অস্থায়ী কোভিড-কেন্দ্র হিসেবে তৈরি করা হয়েছে। বিচারবিভাগীয় হেফাজতের পর থেকে অর্ণবকে সেখানে রাখা হয়েছিল।

তালজোলা জেলের পুলিশ সুপার কৌস্তুভ কুর্লেকর বলেন, “কয়েকদিন তাঁকে জেলের কোয়ারেন্টাইন কেন্দ্রে রাখা হবে। সেখান থেকে তাঁকে ব্যারাকে পাঠানো হবে।” ২০১৮ সালের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় গত ৪ নভেম্বর অর্ণবকে গ্রেফতার করে পুলিশ। সেদিনই অর্ণবকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় আলিবাগের একটি আদালত। সেই গ্রেফতারির বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আর্জি জানান অর্ণব। কিন্তু সেখানে এখনও স্বস্তি মেলেনি তাঁর।

 

 

Leave a Reply

error: Content is protected !!