Wednesday, March 4, 2026
Latest Newsদেশফিচার নিউজ

স্বৈরাচারী! করোনা নিয়ে মোদীর সমালোচনা করায় দিল্লিতে গ্রেফতার ১২

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: স্বৈরাচারী কর্মকাণ্ডের পরিচয় দিচ্ছে মোদী সরকার। করোনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করায় ১২ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। দেশের করোনা পরিস্থিতি পরিচালনা নিয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা করে পোস্টার দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে।

জানা যাচ্ছে, মোট ১৩টি এফআইআর দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো হয়েছে। যেখানে লেখা হয়েছে, ‘মোদীজি, আমাদের শিশুদের জন্য ভ্যাকসিন কেন বিদেশে পাঠিয়েছেন?’ বৃহস্পতিবার পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকা থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়েচে। আটশোরও বেশি পোস্টার ও ব্যানার উদ্ধার করা হয়েছে।

দেশে করোনা পরিস্থিতির জন্য তুমুল সমালোচনার মুখে পড়েছে মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন রাহুল গান্ধী। মোদীকে আক্রনণ করে রাহুল লিখেছিলেন, ‘দেশে অক্সিজেন, ভ্যাকসিন, ওষুধের মতো নিখোঁজ প্রধানমন্ত্রীও। শুধু খোঁজ পাওয়া যাচ্ছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্প, ওষুধের উপর জিএসটি, আর প্রধানমন্ত্রীর ছবি দেখা যাচ্ছে।’

উল্লেখ্য, এর আগেও করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে টার্গেট করেছিলেন রাহুল গান্ধী। দেশে করোনা পরিস্থিতির জন্য মোদী সরকারকে কাঠগড়ায় তুলেছে ইন্ডিয়ান মেজডিক্যাল অ্যাসোসিয়েশন। নরেন্দ্র মোদীকে সুপার স্প্রেডার বলে কটাক্ষ করা হয়েছে। মেডিক্যাল জার্নাল দ্য ল্যান্সেটের পক্ষ থেকেও মোদী সরকারের সমালোচনা করেছে।

Leave a Reply

error: Content is protected !!