Saturday, March 7, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

মুর্শিদাবাদে তুলকালাম পরিস্থিতি!

রাজেন্দ্র নাথ দত্ত, দৈনিক সমাচার, মুর্শিদাবাদ : দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক বোমাবাজি ও ভাঙচুর মুর্শিদাবাদে। বুধবার বেলডাঙা থানার বেগুনবাড়ি এলাকার হিজলী গ্রামে দুই গোষ্ঠীর সংঘর্ষে সকাল থেকেই শুরু হয় ব্যাপক বোমাবাজি এবং বাড়িতে ভাঙচুর।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছায়। এলাকা থেকে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। গোটা এলাকা জুড়ে চলছে পুলিশি টহল। ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ঘটনার তদন্ত শুরু করেছে বেলডাঙা থানার পুলিশ।

 

Leave a Reply

error: Content is protected !!