Tuesday, February 10, 2026
Latest Newsদেশফিচার নিউজ

এফআইটিইউ–এর সর্বভারতীয় সহ-সভাপতি নির্বাচিত হলেন বাংলার মানোয়ারা

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কোয়েম্বাটুর: ফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের (এফআইটিইউ) সর্বভারতীয় সহ-সভাপতি নির্বাচিত হলেন মানোয়ারা খাতুন। চেন্নাইয়ের কোয়েম্বাটুরে অনুষ্ঠিত এফআইটিইউ–এর সর্বভারতীয় সম্মেলনে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।

মানোয়ারা খাতুন পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। তাঁর বাড়ি হাওড়া জেলার আন্দুল লাগোয়া এলাকায়। মানোয়ারা ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে এফআইটিইউ–এর কেন্দ্রীয় সম্পাদক নির্বাচিত হয়েছেন নঈমুদ্দিন সেখ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সেখ মোজাফফর ও মাহিনুর জামান।

উল্লেখ্য, ফেডারেশন অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন (এফআইটিইউ) ওয়েলফেয়ার পার্টির শ্রমিক সংগঠন। ওয়েলফেয়ার পার্টিই একমাত্র রাজনৈতিক দল যারা, মূল্যবোধ ভিত্তিক রাজনীতির ডাক দিয়ে রাজনীতির ময়দানে নেমেছে। দলটির বর্তমান কেন্দ্রীয় সভাপতি জেএনইউ–এর বাম ছাত্র নেতা উমর খালিদের বাবা এসকিউআর ইলিয়াস।

 

Leave a Reply

error: Content is protected !!