Wednesday, March 4, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

BIG BREAKING: টেট পরীক্ষার দিন ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা সংসদ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: টেট পরীক্ষার দিন ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা সংসদ। গত ২৩ ডিসেম্বর সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেট পরীক্ষার দিন ঘোষণা করেছিলেন। বছরের শেষ দিন তার বিজ্ঞপ্তি জারি করে দিল প্রাথমিক শিক্ষা সংসদ। ৩১ জানুয়ারি বেলা একটায় শুরু হবে পরীক্ষা। আড়াই ঘণ্টায় ১৫০ নম্বরের উত্তর দিতে হবে পরীক্ষার্থীদের।

১৬ হাজার ৫০০ শূন্যপদের জন্য প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী টেটে বসবেন। অফ লাইনেই নেওয়া হবে পরীক্ষা। করোনা পরিস্থিতির মধ্যে যে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন, তাঁদের সুরক্ষায় উপযুক্ত পরিকাঠামো প্রস্তুত রাখার দাবি জানিয়েছে শিক্ষক সংগঠনগুলি।

যাঁরা ইতিমধ্যেই টেটে উত্তীর্ণ হয়েছেন, তাঁদের ইন্টারভিউ নেওয়া হবে ২০২১-এর ১০ থেকে ১৭ জানুয়ারি। তৃতীয় দফার টেট হবে ৩১ জানুয়ারি। পরীক্ষা হবে অফলাইনে, অর্থাৎ সশরীরে গিয়ে পরীক্ষা দিতে হবে।

Leave a Reply

error: Content is protected !!