দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : তৃণমূল কর্মচারী ফেডারেশনের দায়িত্ব থেকে সরতে চলেছেন শুভেন্দু অধিকারী। তাঁকে দায়িত্ব থেকে সরানো হতে পারে বলে নবান্ন সূত্রে খবর। শোনা যাচ্ছে, তাঁর দায়িত্ব লাঘব করা হতে পারে।
আজ নবান্ন সভাঘরে জরুরি বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে বিভিন্ন জেলার ফেডারেশনের নেতৃত্বকে উপস্থিত থাকতে বলা হয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ও পার্থ চট্টোপাধ্যায়।
























