দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বুধবার থেকে শুরু হচ্ছে ২৪৩ আসনের বিহার বিধানসভার ভোটগ্রহণ। প্রথম দফায় ৭১ আসনে প্রার্থীদের ভাগ্য ইভিএমবন্দি হবে। তার আগে আজ সোমবার শেষ হল প্রথম দফার ভোটপ্রচার।
বুধবার সকাল ৭টা থেকে শুরু ভোট। মাওবাদী প্রভাবিত এলাকা ছাড়া ভোটগ্রহণ নেওয়া হবে বিকেল ৫টার পরিবর্তে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ ছাড়া প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়াও হবে এই প্রথম।
























