Wednesday, February 11, 2026
Latest Newsদেশফিচার নিউজ

ফের ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল, বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে

আগরতলা, ২৮ অগস্ট: ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল। আবারও অভিযোগের তির বিজেপি-র দিকে। তৃণমূলের অভিযোগ, শনিবার আগরতলার বাঁধারঘাট এলাকায় দলের দুই কর্মীর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। মারধরের পাশাপাশি তাঁদের বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি তৃণমূলের। গুরুতর আহত অবস্থায় দুই তৃণমূল কর্মীকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল সাংসদ শান্তনু সেন ও দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।

 

Leave a Reply

error: Content is protected !!