দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: গো হত্য়া বিল নিয়ে উত্তপ্ত কর্নাটক বিধানসভা। ধস্তাধস্তি বিজেপি ও কংগ্রেস সদস্যদের মধ্যে। বিধান পরিষদের কংগ্রেসি সদস্যরা ডেপুটি চেয়ারম্যানকে জোর করে চেয়ার থেকে নামিয়ে দেন। পরে মার্শাল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এদিন বিধানসভায় গো-হত্যা বিরোধী বিল পাশ হয়ে যায়। আলোচনা ছাড়াই বিল পাশ হওয়ায় ওয়াক-আউট করে বিরোধীরা।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর গো হত্য়ার বিরুদ্ধে ‘প্রিভেনশন স্লটার অ্যান্ড প্রিজারভেশন ক্যাটল ইল ২০২০’ বিল টি পাশ করে বিজেপির ইয়েদুরাপ্পা সরকার। এই নয়া বিলের হাত ধরে কর্ণাটকে এবার থেকে গোহত্যা নিয়ে কড়া আইন লাগু হল। এই বিল পাশের সময় কর্ণাটকের বিজেপি বিধায়করা ‘গৌ মাতা কি জয়’ ধ্বনিতে বিধানসভার কক্ষ কার্যত সরব করে তোলেন। সেই মুহূর্তে ওয়েলে নেমে যায় বিরোধীরা। প্রবল বাক বিতণ্ডার পর শেষে পাশ হয়ে যায় এই বিল। কংগ্রেস দাবি তোলে তাঁরা এই বিলের বিষয়ে কিছু জানত না।
























