Wednesday, March 4, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

গোর্খাদের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি, অভিযোগ তুলে পাহাড়ে মমতাকে জেতানোর ডাক গুরুঙের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের পাহাড়ের রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং। তিন বছর পর প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বার্তা দিলেন, আগামী বছর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই উত্তরবঙ্গের অধিকাংশ আসন তুলে দিতে চান।

এদিন গান্ধী ময়দানে ঠাসা ভিড় ছিল। কিছুটা আবেগতাড়িত হয়ে নেপালি ভাষায় ভাষণে পুরনো ঝাঁঝ দেখান বিমল। সেখান থেকে গুরুং অভিযোগ করেন, গোর্খাদের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে গোর্খাল্যান্ডের সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছিলেন। ১১ টি জাতিকে তফসিলি মর্যাদার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ভোট মিটতেই তা পূরণ করেননি।

 

 

Leave a Reply

error: Content is protected !!