Tuesday, March 24, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

রাজ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল চরমে, জেলা সভাপতির মাথা ফাটিয়ে গ্রেফতার যুব মোর্চার নেতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল চরমে। বাংলার জেলায়-জেলায় যেভাবে বিজেপির মধ্যে গোষ্ঠীকোন্দল শুরু হয়েছে, তা নিয়ে চিন্তার ভাঁজ দলের উঁচু তলাতেই। পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির উপর হামলার অভিযোগ উঠল দলের যুব মোর্চার প্রাক্তন সভাপতির বিরুদ্ধে! যদিও এই ঘটনাতেও তৃণমূলের দিকেই আঙুল তুলেছেন বিজেপির জেলা সভাপতি। ওই বিজেপির ওই নেতাকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি বিধানসভার দাঁতন ১ ব্লকের কর্মীদের জন্য এদিন বিজেপির প্রশিক্ষণ কর্মসূচি ছিল। সেখানে ছিলেন দলের জেলা সভাপতি সমিত দাস। কিন্তু অনুষ্ঠানের বিরতিতেই শুরু হয় গণ্ডগোল। সমিত বাবুর অভিযোগ, বিরতির সময়ই আচমকা তাঁর উপর হামলা চালায় দাঁতন দক্ষিণ মণ্ডলের প্রাক্তন যুব সভাপতি উত্তম দাস। হঠাৎ আসা ওই আক্রমণে মাথা পর্যন্ত ফেটে যায় সমিত বাবুর। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। যদিও বিজেপির জেলা সভাপতির অভিযোগের তির তৃণমূলের দিকে। তবে দাঁতনের তৃণমূলের বিধায়ক এই ঘটনায় সরাসরি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছেন।

 

Leave a Reply

error: Content is protected !!