Wednesday, March 4, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

বিজেপি বিশ্বাসঘাতকদের দল, ওদের দেওয়া চা-বিরিয়ানিও খাবেন না, ঘুমের ওষুধ মেশাতে পারে: মমতা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপি বিশ্বাসঘাতকদের দল, ওদের দেওয়া চা-বিরিয়ানিও খাবেন না, ঘুমের ওষুধ মেশাতে পারে, গেরুয়া শিবিরকে আক্রমণ করে রাজ্যবাসীকে সতর্ক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পুরুলিয়ার পারায় জনসভায় দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ তুলে মমতা বলেন, ‘‌নির্বাচনের আগে টাকা দিয়ে বলবে, বিজেপিকে ভোট দে। এটা সাধারণ মানুষের টাকায় বিজেপিকে বলবেন, কোটি কোটি টাকা চুরি করেছিস। টাকা নিয়ে ভোট দেবেন না। ভোটের এক মাস বাদে পগার পার। তারপর আর পাত্তা পাওয়া যাবে না। বিজেপি বিশ্বাসঘাতকদের দল।বিশ্বাস করবেন না। আমায় জব্দ করার জন্য পায়ে আঘাত করেছে।কিন্তু আমি এক পায়ে শট মারব। তাতে মাঠের বাইরে ফেলে দেব।’‌

এদিন ভোটের মেশিন নিয়েও আরো একবার সতর্ক করে দেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘‌কর্মীদের বলছি, ভোটের মেশিন ভালো করে পরীক্ষা করবেন। তিরিশটা করে ভোট হলে মেশিন দুবার অফ অন করবেন। ভোটের মেশিন খারাপ হলে মেশিন ঠিক হলে ভোট দেবেন। তাড়াহুড়া করবেন না। ভোটের মেশিনকে পাহাড়া দিতে হবে। ঘুমের ওষুধ মেশাতে পারে বিরিয়ানি, চায়ে তে। তাই বিজেপির দেওয়া খাবার খাবেন না।’‌

 

Leave a Reply

error: Content is protected !!