দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আগামী ভোটে বিপুল অর্থ খরচ করবে ওরা, সেই টাকা নিয়ে হজম করে দিন। ২০১৪ সালের নির্বাচনে ১৫ লাখ টাকা, নোট বন্দি, করোনায় গৃহবন্দি, রেল বিমান খনি বিক্রি সহ নানান বকেয়া বাবদ ওই টাকা আপনাদের প্রাপ্য। সোমবার নদিয়াতে মানুষের উদ্দেশ্যে এমনটাই বললেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বলনে, “হরিয়ানার কৃষকদের অত্যাচার করে, সারা দেশের কৃষকের কথা না ভেবে এ বাংলায় ফাইভ স্টার হোটেলে খেয়ে কৃষক দরদী সাজতে চাইছে ওরা। তাই কিছু বাংলা বলতে পারা ভিন রাজ্যের নেতাকে পাঠাচ্ছে এখানে বিশৃঙ্খলা তৈরি করতে।”
তিনি আরও বলেন, “বিজেপি এখন ওয়াশিং মেশিনের ভূমিকায়। ইডির ভয় দেখিয়ে, সমস্ত ময়লা পরিষ্কারের দায়িত্ব নিয়েছে বিজেপি।” একইসঙ্গে এদিন সংবাদমাধ্যমের একাংশেরও কড়া সমলোচনা করেন মমতা। বলেন, “দুই – একটি বাদে বেশিরভাগ সংবাদমাধ্যমই বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে।”
























