Tuesday, March 3, 2026
Latest Newsদেশফিচার নিউজ

ভারতকে হিন্দুরাষ্ট্র বানানোয় বিজেপির আসল উদ্দেশ্য! সংসদে দাঁড়িয়ে বলেও দিলেন বিজেপি নেতা

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এনআরসির আড়ালে লুকিয়ে রাখা রয়েছে গভীর ষড়যন্ত্র! দেশে ক্ষমতাসীন বিজেপির আসল উদ্দেশ্য পার্লামেন্টে জানিয়ে দিলেন যোগী আদিত্যনাথের কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হওয়া রবি কিষাণ। মুখ ফসকে তিনি বলেই ফেললেন, ‛এ দেশে ১০০ কোটি হিন্দু। ভারত হিন্দুরাষ্ট্র। বিশ্বে অনেক ইসলামী ও খ্রিস্টান দেশ আছে। ফলে ভারতেরও নিজস্ব পরিচয় দরকার।’

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

আরএসএসের ‘হিন্দুরাষ্ট্র’ তৈরির পথেই যে হাঁটছেন মোদী-শাহ তা আবারও প্রমাণিত হওয়া হয়ে গেল। আরএসএসপ্রধান মোহন ভাগবত অক্টোবরের গোড়াতেই বলেছিলেন, ভারত হিন্দুরাষ্ট্র। যতক্ষণ একজনও ভারতকে মাতৃভূমি এবং নিজেকে হিন্দু বলে মনে করবেন, এই দেশ হিন্দুরাষ্ট্র থাকবে। নাগরিকত্ব সংশোধনী বিলের ব্যাপারে সংসদে একের পর এক বিজেপি সাংসদরা ব্যাখ্যা দিচ্ছিলেন- বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান ইসলামী দেশ। তাহলে ভারত কি হিন্দুরাষ্ট্র?

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!