Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

বিতর্কের মুখে পিছু হটল বিজেপি, ধর্ষক কুলদীপ সিং সেঙ্গারের স্ত্রীর প্রার্থীপদ বাতিল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: তীব্র বিতর্ক, অবশেষে পিছু হটতে বাধ্য হল বিজেপি। উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচন থেকে প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের স্ত্রী সংগীতার প্রার্থীপদ বাতিল করে দেওয়া হল। যে কুলদীপ ২০১৭ সালের উন্নাও ধর্ষণকাণ্ডে দণ্ডিত হয়েছেন।

সংবাদসংস্থা পিটিআইকে উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিং বলেন, ‘২০১৭ সালের উন্নাও ধর্ষণকাণ্ডে দণ্ডিত তথা প্রাক্তন বিধায়ক কুলদীপ সেঙ্গারের স্ত্রী সংগীত সেঙ্গারের প্রার্থীপদ বাতিল করে দেওয়া হয়েছে।’ তিনি জানিয়েছেন, উন্নাওয়ের বিজেপি জেলা সভাপতির থেকে নয়া তিনজনের নাম চাওয়া হছে।

Leave a Reply

error: Content is protected !!