Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

ফেসবুক নিয়ন্ত্রণ করছে বিজেপি-আরএসএস, মার্কিন রিপোর্টকে হাতিয়ার করে আক্রমণ রাহুলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এক বিস্ফোরক প্রতিবেদনে মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, ব্যবসায়িক মুনাফার কথা মাথায় রেখেই বিজেপি নেতার ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি ফেসবুক কর্তৃপক্ষ। বিজেপি নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করলে ভারতে ব্যবসার ক্ষতি হতে পারে, এই আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছিল ফেসবুক।

ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনকে হাতিয়ার করে বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ওয়াল স্ট্রিট জার্নালের পেপার কাটিং টুইট করে প্রাক্তন কংগ্রেস সভাপতি লিখেছেন, ‛ভারতে ফেসবুক-হোয়াটসঅ্যাপকে নিয়ন্ত্রণ করছে বিজেপি আরএসএস।’

 

Leave a Reply

error: Content is protected !!