দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদীকে সম্প্রতি শেষ হওয়া নির্বাচনের পরে নতুন রাজ্য মন্ত্রিসভায় কোনও আসন দেওয়া হয়নি। এদিকে এলজিপি-র প্রতিষ্ঠাতা রাম বিলাস পাসওয়ানের মৃত্যুর পরে রাজ্যসভার আসনটি শূন্য হয়ে পড়ে। এবার সেই আসনের জন্য উপনির্বাচনে সুশীল মোদীর নাম মনোনীত করল বিজেপি । দলের-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সিং জানিয়েছেন, বিহারের রাজ্যসভার উপনির্বাচনের জন্য দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি সুশীল কুমার মোদীর নাম চূড়ান্ত করেছে।
বিহারে রাজ্যসভার একটিমাত্র আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩ ডিসেম্বর । নির্বাচন হবে ১৪ ডিসেম্বর।

























