Wednesday, March 4, 2026
Latest Newsদেশফিচার নিউজ

“বিজেপি ৩৫০০ মসজিদ ভাঙবে, বন্ধ করবে আজান, মহিলাদের বোরখা পরতে দেবে না” : আজমল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অসমে বিজেপিকে রোখার জন্য বদরুদ্দিন আজমলের দল এআইইউডিএফ সহ পাঁচটি দলের সঙ্গে মহাজোট করেছে কংগ্রেস। এর মধ্যেই চাঞ্চল্যকর মন্তব্য করলেন আজমল। আসন্ন ভোটে সাম্প্রদায়িক মেরুকরণের জন্যেই আজমল এরকম কথা বলছেন বলে দাবি বিজেপির।

সাংসদ বদরুদ্দিন আজমল নিজের সংসদীয় অঞ্চল ধুবড়ির গৌরীপুরে একটি জনসভায় চাঞ্চল্যকর মন্তব্য করেন। তিনি বলেন যে বিজেপি হল দেশের শত্রু, মহিলাদের জন্য বিপদ। তাঁর দাবি, বিজেপি ৩৫০০ মসজিদের তালিকা তৈরি করেছে। যদি ফের কেন্দ্রে ক্ষমতায় আসে তারা, তাহলে ওই মসজিদগুলিকে ভেঙে দেওয়া হবে।

একই সঙ্গে তিনি বলেন যে, “রাজ্যে যদি ফের বিজেপি আসে তাহলে বোরখা পরিহিত মহিলাদের বেরোতে দেওয়া হবে না, মসজিদে আজান দিতে দেবে না। এরকম ভাবে কি মানুষ বেঁচে থাকতে চায়?” বর্তমানে ১২৬ আসনের বিধানসভায় ১৪ আসন আছে আজমলের দলের। তবে এবার যেহেতু একজোটে লড়ছে কংগ্রেস সহ প্রধান বিরোধী দলগুলি, তাই বিজেপির বিরুদ্ধে চিরাচরিত ভাবে যারা ভোট দেয়, সেটায় ভাগ হবে না, এটাই প্রত্যাশিত সমীকরণ।

 

Leave a Reply

error: Content is protected !!