Thursday, February 12, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

দলীয় কার্যালয়ে যুবককে চড় মেরে বিতর্কে বিজেপির বাবুল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দলীয় কার্যালয়ের ভিতর এক যুবককে থাপ্পড় মেরে বিতর্কে জড়ালেন টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। রবিবার দোল উপলক্ষে রানিকুঠিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন তিনি। সেখানেই দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। ঠিক এই সময় এক যুবক বাবুলকে টিপ্পনী কাটেন। বলেন, “ছবি তুলে কিছু হবে না। এখানে লড়তে হবে।” যুবকের কথাবার্তা শুনে তাকে চুপ করতে বলেন বাবুল। কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। যুবক বলেই চলেন, যেটা সত্যি, সেটাই তিনি বলছেন।

এরপরই মেজাজ হারান বাবুল। ঘটনার কিছুক্ষণের মধ্যে, হলুদ ও ধূসর রঙের গেঞ্জি পরা ওই যুবককে সঙ্গে নিয়ে রানিকুঠির বিজেপি অফিসের ভিতরে ঢুকতে দেখা যায় বাবুল সুপ্রিয়কে। তারপরই ওই যুবককে থাপ্পড় মারেন বাবুল। চড়ের আঘাতে যুবকের সানগ্লাস খুলে পড়ে যায়। বাইরে বেরিয়ে এসে বাবুল দাবি করেন, অশান্তি পাকাতে তৃণমূল কিছু বহিরাগত পাঠিয়ে দিচ্ছে। বলেন, তৃণমূল লোক ঢোকালে থাপ্পড় খাবে। তৃণমূল কিছু বহিরাগত ঢুকিয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!