Wednesday, February 11, 2026
Latest Newsরাজ্য

অযোধ্যা রায়ে চিন্তিত দেশ! ‛ভ্রাতৃত্বের বন্ধন’ সুদৃঢ় করার লক্ষ্যে রক্তদান শিবির যাত্রাগাছিতে

ছবি : নিজস্ব

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, নিউটাউন : রক্তের অভাবে আজও কত প্রাণ ঝরে যায় অকাতরে। প্রতিনিয়তই দেখা যায় থ্যালাসেমিয়া, ক্যান্সার ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের জীবন রক্তের অভাবে দুর্বিসহ হয়ে ওঠে। রক্তের সংকট মোচনে মানবতার কল্যানে, ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার বার্তা নিয়ে নিউটাউন-এর যাত্রাগাছিতে, যাত্রাগাছি যুবক বৃন্দের পরিচালনায় ও স্টুডেন্টস্ ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এসআইও-এর সহযোগিতায় আজ এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রায় ৯৭ জন রক্তদাতা উক্ত অনূষ্ঠানে রক্তদান করেন।

উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শাখার সাউথ বেঙ্গল সম্প্রসারণ সম্পাদক জুলফিক্কার আলী গাজী, বিশিষ্ট সমাজসেবি আলি আজগার। যাত্রাগাছি প্রাণবানন্দ হাই স্কুল এর শিক্ষক রফিকুল সর্দার, শিক্ষক মোশারফ হোসাইন এবং এসআইও পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গন সম্পাদক ইমরান হোসেন ও উত্তর ২৪ পরগনার প্রাক্তন জেলা সভাপতি বাকীবিল্লাহ প্রমুখ।

উল্লেখ্য, প্রতিবছর সীরাতুন নবী (সাঃ) উপলক্ষ্যে যাত্রাগাছি যুবক বৃন্দ ও এসআইও-এর পরিচালনায় বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচী হাতে নেওয়া হয়। তারই অংশ হিসাবে আজকের এই রক্তদান শিবির এবং আগামী মঙ্গলবার এক প্রভাত ফেরী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে তারা।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!