Wednesday, March 4, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

যোগীর পুলিশের গুলিতে নিহত বজবজের যুবক, জানাযা নামাজে উপচে পড়ল ভিড়

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, বজবজ : নাগরিকত্ব আইন ও এনআরসি আন্দোলনের জেরে উত্তরপ্রদেশের মিরাঠে খুন পশ্চিমবঙ্গের এক যুবক। নাম সেখ সিরাজুল (২৭)। নিহত সিরাজুলের পিতার নাম সেখ মুনসুর। সিরাজুল দক্ষিন ২৪ পরগণা জেলার বজবজ ১ নম্বর ব্লকের অধীন মায়াপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

জানা গিয়েছে, প্রায় ১২ বছর ছাত্রাবস্থা কাটানোর পর শিক্ষকতা সূত্রে মিরাঠে অবস্থান করছিলেন নিহত সিরাজুল। তাঁর গলায় গুলি ও শরীরের একাধিক জায়গায় কোপের চিহ্ন মিলেছে। আজ ভোরে সিরাজুলের নিথর দেহ ফিরেছে বাংলায়। এদিনই দুপুর ১টা ৩০ মিনিটে বিড়ালাপুর মাঠে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

আজ দুপুরে তাঁর জানাযার নামাজে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। দিকে দিকে উঠছিল উঠল কান্নার রোল। এদিন এলাকার মুসলিমরা ছাড়াও হিন্দু প্রতিবেশীরা সমবেদনা জানাতে হাজির হয়েছিলেন। আশপাশের বিভিন্ন জেলা থেকেও নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনে প্রাণ দেওয়া যুবককে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন অনেকে।

Leave a Reply

error: Content is protected !!