দৈনিক সমাচার, বিনোদন ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বর্ষীয়ান গীতিকার ও উর্দু ভাষার কবি রাহাত ইন্দোরি। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে মধ্য প্রদেশের ইন্দোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
নিজের কিছু জনপ্রিয় কবিতার কারণে তাঁর ভক্তকুল তাকে আজীবন মনে রাখবে। তিনিই তো বলেছিলেন, ‛বুলাতি হ্যায় মগর জানেকা নেহি’। অথচ মহান সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন রাহাত। পৃথিবীতে কেউ স্থায়ী হয়না, রাহাতের মৃত্যু আবারও তা প্রমাণ করে দিল।
Tags:Rahat Indori
























