দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কেরালা, পাঞ্জাব, রাজস্থান ও পশ্চিমবঙ্গের পর এবার নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রস্তাব পাস করল মধ্যপ্রদেশ সরকার। বুধবার নাগরিকত্ব আইন বাতিলের দাবি জানিয়ে মধ্যপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, ‘এই আইন সংবিধানের ধর্মনিরপেক্ষতার আবেগের পরিপন্থী। এই প্রথম এমন কোনও আইন আনা হল, যেখানে ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ভাগাভাগি করার কথা বলা হয়েছে।’
দেশের অন্যান্য প্রান্তের মতো মধ্যপ্রদেশেও সিএএ বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। সিএএ-র প্রতিবাদে গত মাসেই বিজেপি থেকে ইস্তফা দিয়েছিলেন ৮০ জন মুসলিম নেতা। সিএএ-র বিরুদ্ধে মুখ খুলেছেন খোদ সে রাজ্যের দুই বিজেপি নেতা অজিত বোরাসি ও বিধায়ক নারায়ণ ত্রিপাঠী। তাঁদের অভিযোগ, এটা দেশভাগের আইন। অন্যদিকে, সিএএ-র বিরুদ্ধে তাঁর সরকার কোনও প্রস্তাবনা আনবে না বলে এদিন জানিয়েছেন শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ



















