Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

‛নাগরিকত্ব আইন নিয়ে মুসলিমদের ভয়ের কোনও কারণ নেই’, সিএএ-র সমর্থনে রজনীকান্ত

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইন ও এনপিআর নিয়ে মোদী সরকারের পক্ষেই মুখ খুললেন সুপারস্টার রজনীকান্ত। তিনি মন্তব্য করেছেন, সংশোধিত নাগরিকত্ব আইন মুসলিমদের পক্ষে বিপদের কারণ নয়। যদি এই আইনের জন্য মুসলিমরা কোনও সমস্যায় পড়েন, আমিই সবার আগে তাঁদের জন্য মুখ খুলব।

বুধবার এভাবেই সিএএ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তামিল সুপারস্টার রজনীকান্ত। পাশাপাশি জাতীয় নাগরিকপঞ্জি ও এনপিআর নিয়ে তিনি বলেছেন, দেশে এই পঞ্জি তৈরি করার দরকার আছে। তিনি সংশোধিত নাগরিক আইনের সমর্থনে প্রশ্ন তুলে বলেন, ‛দেশ ভাগের সময় যে মুসলিমরা ভারতকে বেছে নিয়েছিলেন তাঁদের কেন বাইরে ঠেলা হবে?’

 

সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

Leave a Reply

error: Content is protected !!