Thursday, February 12, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে রাজ্যে এসে দাঙ্গার ছক কষছেন, ওনাকে কন্ট্রোল করুন, মোদীকে অনুরোধ মমতার

‌দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে রাজ্যে এসে চক্রান্তের ছক কষছেন। বর্ধমানের মেমারির সভা থেকে সরাসরি অমিত শাহকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন বাংলায় এসে গুণ্ডাগিরি করছেন অমিত শাহ। কেন্দ্রীয় বাহিনী অমিত শাহের নির্দেশে কাজ করছে বাংলায়। ফের এই অভিযোগ করেছেন তিনি। এমনকী তাঁকে খুন করার চক্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন মমতা।

ভবানীপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের সমর্থনে প্রচার করলেন অমিত শাহ। মমতার কেন্দ্র এই ভবানীপুর। এবার এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের শোভন দেব চট্টোপাধ্যায়। মমতা নিজে ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন। ভবানীপুরে হারবেন আঁচকরেই নন্দীগ্রামে তিনি প্রার্থী হয়েছেন বলে কটাক্ষ করেছেন অমিত শাহ। সেই ভাবানীপুরে আজ প্রচারে ঝড় তোলেন অমিত শাহ। রুদ্রনীল ঘোষকে সঙ্গে নিয়ে হেঁটে অলিতে গলিতে ঘুরে নিজে হাতে বিজেপির সংকল্পপত্র বিলি করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে হাতমেলান।তারপরে ভবানী পুরেই বিজেপি নেতার বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন তিনি।

ভবানীপুরে একদিকে যখন প্রচার করছেন অমিত শাহ অন্যদিকে বর্ধমানের মেমারিতে সভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে সরাসরি অমিত শাহকে নিশানা করেছেন মমতা। তিনি অভিযোগ করেেছন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সব কাজ ফেলে রেখে রাজ্যে এসে চক্রান্তের ছক কষছে। সিআরপিএফ অমিত শাহের কথায় কাজ করছে বলে ফের অভিযোগ করেছেন মমতা। কীভাবে কার উপর হামলা করানো যায় কেবল তার পরিকল্পনা করে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

মেমারির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রাণ নাশের আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বিরোধিতা করছি বলে আমাকে খুন করা হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য নন্দীগ্রামে আহত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন তাঁকে খুন করার চক্রান্ত করা হচ্ছে। বিজেপির চক্রান্তেই নন্দীগ্রামের ঘটনা ঘটেছে। কিছু পুলিশকে কিনে নিয়েছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী দাঙ্গা লাগাচ্ছেন ওনাকে কন্ট্রোল করুন, মোদীকে অনুরোধ করেছেন মমতা।

খুন হতে পারেন আশঙ্কা প্রকাশ করার পরেই আবার অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা। তিনি বলেছে কোনও কিছুতে আমি ভয় পাই না। যতদিন বাঁচব বাঘের বাচ্চার মতো বাঁচব। প্রসঙ্গত উল্লেখ্য কোচবিহারে সিআরপিএফকে ঘেরাও কর মন্তব্যের জন্য আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। এবং তাকে আগামিকাল সকাল ১১টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!