দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকারকে নিত্যদিন আক্রমণ করে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ফের লাদাখের পাশাপাশি দেশের বেহাল অর্থনীতি নিয়ে তিনি খোঁচা দিয়েছেন মোদী সরকারকে। দলীয় একটি বৈঠকে বক্তব্য রাখার সময় রাহুল নিশানা করেন প্রধানমন্ত্রীকে।
তিনি বলেন, সরকারের অস্বীকার পদ্ধতি দেশকে টাইটানিকের মত ডুবিয়ে দিতে চলেছে। বেকারত্ব থেকে অর্থনীতি ও চিনের আগ্রাসন হঠাৎ করেই সামনে আসবে। যেমনটা হয়েছিল টাইটানিকের ক্ষেত্রে। একটা আচমকাই সামনে এসে পড়া একটা বরফের পাহাড়ের ধাক্কা লেগে চুরমার হয়ে গিয়েছিল বিশাল আকারের জাহাজটি।

























