দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালে আজকের দিনে বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে স্বীকৃতির দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তান এবং আজকের বাংলাদেশে ছাত্ররা সমবেত হয়েছিলেন। সেদিন পুলিসের গুলিতে ঝাঁঝরা হয়ে গেছিল সালাম, জব্বার, শফিক, বরকত, রফিকদের বুক। মহান একুশের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে মাতৃভাষা দিবসের শুভেচ্ছা বার্তা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মমতা তার টুইটারে লেখেন,”আজ অমর ২১শে ফেব্রুয়ারি। ভাষা শহিদ দিবস। এই ঐতিহাসিক দিনে বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের জানাই সশ্রদ্ধ প্রণাম। সকলকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। সব ভাষাকেই সম্মান জানানো উচিত, কিন্তু মাতৃভাষাকে ভালোবাসতেই হবে।”
আজ অমর ২১শে ফেব্রুয়ারি। ভাষা শহিদ দিবস। এই ঐতিহাসিক দিনে বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের জানাই সশ্রদ্ধ প্রণাম।
সকলকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। সব ভাষাকেই সম্মান জানানো উচিত, কিন্তু মাতৃভাষাকে ভালোবাসতেই হবে।
— Mamata Banerjee (@MamataOfficial) February 21, 2021

























