Tuesday, March 24, 2026
Latest Newsদেশফিচার নিউজ

অমিত শাহের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল কংগ্রেস। দলের শীর্ষ নেতা রণদীপ সূর্যেওয়ালার নেতৃত্বে কংগ্রেস নেতারা থানায় অভিযোগ জানান। কর্নাটকে ভোটের আগে সংঘর্ষ এবং অশান্তি নিয়ে উস্কানি মূলক মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারই প্রতিবাদে থানায় অভিযোগ জানান কংগ্রেস নেতারা। উল্লেখ্য, মানহানির মামলায় ফাঁসানো হয়েছে রাহুল গান্ধীকে। বিজেপির চক্রান্তের জবাব দিতে মরিয়া কংগ্রেস। তারই অংশ হিসেবে এবার একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল কংগ্রেস।

Leave a Reply

error: Content is protected !!