Tuesday, March 3, 2026
Latest Newsদেশফিচার নিউজ

কৃষি আইনের জের, পাঞ্জাবের পুর নির্বাচনে কংগ্রেসের জয়জয়কার, ধুয়ে মুছে সাফ বিজেপি

Supporters hold party flags during an election campaign rally by India's ruling Congress party president Sonia Gandhi in Mumbai April 26, 2009. REUTERS/Punit Paranjpe (INDIA POLITICS ELECTIONS) - GM1E54Q1QHD01

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মোদী সরকারের কৃষক বিরোধী কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভের আঁচ পড়ল পাঞ্জাবের পুর নির্বাচনে। পুর নির্বাচনে প্রত্যাশিতভাবেই বড়সড় জয় পেল কংগ্রেস। কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেল বিজেপি-আপ-সহ অন্য বিরোধীরা। হতাশাজনক ফলাফল অকালি দলেরও। নয়া কৃষি আইনের প্রতিবাদে উত্তর ভারত জুড়ে কৃষক আন্দোলনের অভিঘাতেই গেরুয়া শিবিরের এই বিপর্যয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

গত ১৪ ফেব্রুয়ারি পঞ্জাবে পুরভোট হয়েছিল। বুধবার সকাল থেকে পঞ্জাবের ৮টি কর্পোরেশন এবং ১০৯টি মিউনিসিপ্যাল কাউন্সিল আর নগর পঞ্চায়েতের ভোট গণনা শুরু হয়। বেলা গড়াতেই স্পষ্ট হয়ে যায়, ৭টি কর্পোরেশন-সহ অধিকাংশ পুরসভাই কংগ্রেস দখল করতে চলেছে। একক শক্তিতে এবং নির্দলদের সঙ্গে নিয়ে পঠানকোট, বাটালা, হোশিয়ারপুর, অবোহর, ভাতিন্ডা, কপূরথলা, মোগা, কর্পোরেশন দখল করতে চলেছে কংগ্রেস। মোহালি কর্পোরেশনের কিছু ওয়ার্ডে ভোটে অনিয়মের অভিযোগে পুনর্নির্বাচন হচ্ছে বুধবার। শেষ পাওয়া খবর অনুযায়ী, বিজেপি প্রার্থীরা জিতেছেন ৭টি আসনে।

আগামী বছরই পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগে পুরনিগমের এই ফল কংগ্রেসের জন্য বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, শুধু বিজেপি নয়, পুরনিগমের নির্বাচনে কার্যত ধূলিসাৎ হয়ে গিয়েছে আম আদমি পার্টি এবং অকালি দলও। যা বিধানসভা ভোটের আগে কংগ্রেসকে বড়সড় স্বস্তি দিতে পারে।

 

 

 

 

 

Leave a Reply

error: Content is protected !!