Thursday, February 12, 2026
Latest Newsদেশফিচার নিউজ

দেশে সুস্থতায় রেকর্ড, একদিনে সেরে উঠলেন ৫১ হাজারের বেশি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ হাজার ৭৩৫ জন আক্রান্ত হয়েছেন। এর ফলে ২ অগস্ট, রবিবার, সকাল ৮টা পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৫০ হাজার ৭২৩ জন।

গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন জানিয়েছিল ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৭ হাজার ১১৮। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৫৫ হাজার মানুষ। তবে সুস্থতায় এদিন রেকর্ড হয়েছে দেশে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫১ হাজারের বেশি মানুষ, যা এযাবৎ সর্বাধিক।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!