দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লিতে হিংসা কাণ্ডে বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার মামলায় কেন্দ্র সরকারকে ৪ সপ্তাহ সময় দিল দিল্লি হাইকোর্ট। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বিজেপি নেতাদের বিরুদ্ধে মঙ্গলবারই এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট।
আজ আদালতে শুনানির সময় বিচারপতিদের কাছে বাড়তি সময় চায় কেন্দ্র। আদালতে শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, এফআইআর দায়েরের সময় নয় এখন। যথা সময়ে এফআইআর দায়ের করা হবে। এজন্য আদালতে বাড়তি সময়ের আর্জি জানান সলিসিটর জেনারেল।
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps



















