Wednesday, March 4, 2026
Latest Newsদেশফিচার নিউজ

ঠাণ্ডা? আন্দোলন ওসব মানে না! রাত বারোটায় প্রতিবাদকারীদের গলায় জন গণ মন

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ঘড়ির কাঁটা তখন ১২ টার ঘরে। যার অর্থ শুধু ২০১৯ সালটাই নয়, বদলে গেছে গোটা একটা দশক। আর বদলের সাক্ষী হয়ে রইল শত শত মানুষের মুক্ত কণ্ঠে ভারতের জাতীয় সংগীত। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শীতের কামড়কে উপেক্ষা করেই দক্ষিণ দিল্লির শাহীন বাগের হাজার হাজার মানুষ নতুন বছরের শুরুটাই করলেন এভাবে।

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

মূলত মহিলাদের নেতৃত্বে চলা এই বিক্ষোভ লাগাতার দুই সপ্তাহ ধরে চলছে। অনেক মহিলাই তাদের সদ্যজাত শিশুদের নিয়েই বিক্ষোভে এসেছেন। আন্দোলনে হাজির ৩৩ বছর বয়সী সায়মা তার এক সন্তানকে এক গ্লাস দুধ খাওয়াতে খাওয়াতে বলেন, ‛আমি দেখতে পাচ্ছি যে আমার বাচ্চাদের কোনও ভবিষ্যৎ নেই। মা হিসাবে তাদের ভবিষ্যৎ বাঁচাতেই আমি এখানে এসে প্রতিবাদ করছি।’

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!