Wednesday, March 4, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

গণতন্ত্র না ঘুনতন্ত্র? যাদবপুরে সিপিএম এজেন্টের চোখে লঙ্কার গুঁড়ো ছেটানোর অভিযোগ

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: যাদবপুরের গাঙ্গুলিবাগানের রায়পুরের একটি বুথে সিপিএম এজেন্টের চোখে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো ছিটিয়ে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। ভুয়ো ভোটারকে চিহ্নিত করার পরই তাঁর চোখে লঙ্কার গুঁড়ো দেওয়া হল বলে অভিযোগ ওই এজেন্টের। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

উল্লেখ্য, চতুর্থ দফার ভোটে শুরুতেই কোচবিহারে চলল গুলি। ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছে শীতলকুচি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় ব়্যাফ নামানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা অভিযোগ করেছেন কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে এলাকায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ৷

 

Leave a Reply

error: Content is protected !!