দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এইবার তিনি মন্তব্য করেছেন, যাঁরা গরুর মাংস খান, তাঁরা কুকুরের মাংসও খেতে পারেন। বর্ধমানে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ‛যে বুদ্ধিজীবীরা গরুর মাংস খান, তাঁদের কুকুরের মাংসও খাওয়া উচিত।’

সভায় বিতর্কিত মন্তব্য করার পর সংবাদ সংস্থা এএনআই-এর মুখোমুখি হন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘ভারতের পবিত্র ভূমিতে গো-হত্যা ও গরুর মাংস খাওয়া মহা অপরাধ। গরু আমাদের মা। গরুর দুধ খেয়েই আমরা বেঁচে থাকি। সুতরাং কেউ যদি আমার মায়ের সঙ্গে অপব্যবহার করে, আমি তাকে সেই শিক্ষাই দেব যা তার পাওয়া উচিত।’

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন



















