Thursday, March 5, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

‘শেষ বয়সে লোকের বৌ চুরি করছেন, লজ্জা করে না?’, সুজাতা প্রসঙ্গে সৌগতকে আক্রমণ দিলীপের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘শেষ বয়সে লোকের বৌ চুরি করছেন, লজ্জা করে না?’, সুজাতা খাঁর দলবদল প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায়কে এভাবেই আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার দিলীপ ঘোষ বলেন, ‘শেষ বয়সে লোকের বৌ চুরি করছেন, লজ্জা করে না? একজনের বাড়ি থেকে বৌ নিয়ে এসেছেন, সেটা প্রচার করছেন। বেহায়ার দল, লজ্জা করে না ? বুড়ো বুড়ো নেতাগুলো পাশে বসে ছবি তুলছে। শেষে লোকের বৌ নিয়ে টানাটানি করছেন আপনারা ? ঘরের মধ্যে রাজনীতি করছেন। শেষ বয়সে এত পাপ করবেন না, লোকের বৌ চুরি করবেন না।’

কিছুদিন আগেই বিজেপি থেকে তৃণমূলে ফিরে এসেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ। গত লোকসভা নির্বাচনের আগে ওই দম্পতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর বছর ঘুরতে না ঘুরতে সুজাতা তৃণমূলে ফেরেন। তাঁর বক্তব্য ছিল, বিজেপিতে তাঁর কাজের যোগ্য সম্মান দেওয়া হচ্ছিল না। এই ঘটনার পর পরই সৌমিত্র খাঁ তাঁকে ডিভোর্সের নোটিশ পাঠান।

Leave a Reply

error: Content is protected !!