Thursday, February 12, 2026
Latest Newsখেলাফিচার নিউজ

আইপিএলের টাইটেল স্পনসর হল ড্রিম ইলেভেন, বোর্ডের সঙ্গে চুক্তি ২২২ কোটি টাকার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গেমিং অ্যাপ সংস্থা ড্রিম ১১ – এর নাম চলতি মরসুমের আইপিএল স্পনসর হিসেবে ঘোষণা করেছে বিসিসিআই। এদিন আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল জানিয়ে দেন, ড্রিম ১১ – এর সঙ্গে চুক্তি পাকা হয়েছে। দৌড়ে ছিল টাটা গ্রুপ। তাদের টপকে এই স্পনসরশিপ পেল ড্রিম ১১।

বিসিসিআইয়ের সঙ্গে ২২২ কোটি টাকার চুক্তি হয়েছে বোর্ডের। আপাতত ৩১ ডিসেম্বর অবধি চুক্তি করা হয়েছে এই গেমিং অ্যাপ সংস্থার সঙ্গে। বোর্ডের এই চুক্তি থেকে পরিষ্কার শুধুমাত্র এই বছরের জন্যই এই চুক্তি করেছে বোর্ড। আগামী বছর ফের ভিভোকেই ফিরিয়ে আনার চিন্তা ভাবনা রয়েছে বোর্ডের, এমনটাই জানা গিয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!