Thursday, February 12, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

আরামবাগ টিভির সম্পাদকের পাশে দাঁড়ালেন বিশিষ্টরা, সফিকুলের নিঃশর্ত মুক্তির দাবি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : পুলিশ হেফাজতে থাকা আরামবাগ টিভির সম্পাদক সেখ সফিকুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি তুললেন বিশিষ্টজনেরা। প্রাক্তন আমলা থেকে শিক্ষাবিদ, অভিনেতা-অভিনেত্রীরা পাশে দাঁড়ালেন সফিকুলের। তাঁরা দাবি তুলেছেন, সফিকুল, তাঁর স্ত্রী আলিমা খাতুন এবং আরএক সাংবাদিক সুরজ আলি খানকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

সব্যসাচী চক্রবর্তী, অপর্ণা সেন, কৌশিক সেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়, চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার, বুদ্ধদেব দাশগুপ্ত, রবীন্দ্র ভারতীর প্রাক্তন দুই উপাচার্য শুভঙ্কর চক্রবর্তী, পবিত্র সরকার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি অশোকনাথ বসু থেকে কার্টুন কাণ্ডে জেলে যাওয়া অম্বিকেশ মহাপাত্র-সহ বিশিষ্টরা পাশে দাঁড়িয়েছেন সফিকুলের।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!