Tuesday, March 3, 2026
Latest Newsফিচার নিউজরাজ্য

করোনা মোকাবিলায় এগিয়ে এলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা, দান করলেন এক দিনের বেতন

ছবি : সংগৃহিত

নিজস্ব সংবাদদাতা, দৈনিক সমাচার, কলকাতা : করোনা আতঙ্কে জর্জরিত গোটা দেশ। রাজ্যেও ধীরে ধীরে মহামারীর আকার নিচ্ছে কোভিড-১৯। এহেন অবস্থায় রাজ্য সরকারের পাশে দাঁড়ালেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। করোনা মোকাবিলায় গঠিত রাজ্যের জরুরি ত্রাণ তহবিলে আজ এক দিনের বেতন অনুদান দিয়েছেন আলিয়ার কর্মচারীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক জানান, সর্বমোট ৫ লক্ষ ৩৭ হাজার ৮৮০ টাকা রাজ্যের জরুরি ত্রাণ তহবিলে স্থানান্তর করা হয়েছে। ফুলটাইম, খণ্ডকালীন, চুক্তিভিত্তিক অনুষদের সদস্য এবং নন-টিচিং কর্মীরা এই অনুদানে অবদান রেখেছেন বলেও জানান ওই অধ্যাপক।

Leave a Reply

error: Content is protected !!