Wednesday, February 11, 2026
Latest Newsদেশফিচার নিউজ

‘‌অবিজেপি শাসিত রাজ্যগুলির প্রতি বিমাতৃসুলভ আচরণ কেন?‌’‌ কেন্দ্রকে চিঠি প্রাক্তন আমলাদের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মোদী সরকারের কড়া সমালোচনা করলেন এবার প্রাক্তন আমলারা। করোনা পরিস্থিতি ঠিকমত সামলাতে না পারার জন্য কেন্দ্রকে ঘরে–বাইরে সমালোচনার মধ্যে পড়তে হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে একাধিক জনপ্রিয় পত্রিকা সমালোচনা করেছে মোদী সরকারের। এবার প্রায় ১১৬ জন আমলা চিঠি দিয়েছেন কেন্দ্রকে। যেখানে বলা হয়েছে, দেশে মৃতের সংখ্যা কমছেই না। আর কেন্দ্র নিজেদের ভাবমূর্তি রক্ষা করতেই ব্যস্ত।

প্রাক্তন আমলাদের মধ্যে রয়েছেন দেশের প্রাক্তন নিরাপত্তা উপদেষ্টা তথা প্রাক্তন বিদেশ সচিব শিবশঙ্কর মেনন, প্রাক্তন ক্যাবিনেট সচিব কে এম চন্দ্রশেখর, দিল্লির প্রাক্তন গভর্নর নাজিব জং এবং প্রাক্তন স্বাস্থ্য সচিব কে সুজাতা রাও। আমলারা চিঠিতে বলেছেন, ‘‌করোনা আতঙ্কে প্রত্যেক দেশে চলছে হাহাকার। ভারতেও একই অবস্থা। চারিদিকে দেখতে পাচ্ছি, মৃত্যুমিছিল, স্বজনহারাদের হাহাকার, চিকিৎসার জন্য আর্তি। তবে আমরা বেশি বিরক্ত সঙ্কট মোকাবিলায় কেন্দ্রের গা–ছাড়া মনোভাবে। আসল সমস্যা না মিটিয়ে করোনা মোকবিলায় সরকারের উদ্যমকে বারবার তুলে ধরা হচ্ছে। তাতে সমস্যা মিটছে কি?‌’‌

 

চিঠিতে প্রাক্তন আমলারা কেন্দ্র–রাজ্য সমন্বয়ের অভাবকে তুলে ধরেছেন। অবিজেপি শাসিত রাজ্যগুলির প্রতি কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। প্রাক্তন আমলাদের কেন্দ্রের কাছে আবেদন, পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞদের সাহায্য নিন ও আরটি–পিসিআর পরীক্ষার হার বাড়ানোর পাশাপাশি বিনামূল্যে টিকাকরণে জোর দিন।

Leave a Reply

error: Content is protected !!