দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সীমা কুশওয়া, দিল্লির ভয়ঙ্কর ধর্ষণকাণ্ডে নির্যাতিতার পক্ষের হয়ে দীর্ঘ আট বছর ধরে আইনি লড়াই লড়ে, শেষে এনে দিয়েছিলেন ন্যায় বিচার। সেই সীমা কুশওয়া-ই উত্তরপ্রদেশের হাথরসের নির্যাতিতার হয়ে মামলা লড়বেন।
সূত্রের খবর, সুপ্রিমকোর্টের আইনজীবী সীমা হাথরসের মেয়েটির হয়ে লড়বেন বিনা পয়সায়, ফি নেবেন না। ফোনে ইতিমধ্যে ওই পরিবারের সঙ্গে তাঁর কথাও হয়েছে। সীমা হাথরসের মেয়েটির হয়ে সুবিচার চেয়ে আদালতে সওয়াল করার সিদ্ধান্ত নিয়েছেন।
























